ঢাকা, সোমবার, ২০ এপ্রিল, ২০২৬

পিলখানা ট্রাজেডিতে শহীদ সেনা কর্মকর্তাদের কবর জিয়ারত করলেন তারেক রহমান

ads

ঢাকার ‘পিলখানা ট্রাজেডি’তে শহীদ ৫৭ জন সেনা সেনা কর্মকর্তাদের কবর জিয়ারত করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শনিবার (২৭ ডিসেম্বে) বিকাল ৩টার দিকে বনানীর সামরিক কবরস্থানে সেনা কর্মকর্তাদের কবরের সামনে দাঁড়িয়ে তাদের আত্মার মাগফেরাত কামনা করে মোনাজাত করেন তিনি। বিএনপি নেতা এর আগে সাবেক নৌপ্রধান রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের কবর জিয়ারত করেন। মাহবুব আলী খানের ছোট মেয়ে জুবাইদা রহমানকে বিয়ে করেছেন তারেক।


এসময় উপস্থিত ছিলেন, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার এবং বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ‘প্রধান নিরাপত্তা কর্মকর্তা’ ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. একেএম শামছুল ইসলাম, ‘আমরা বিএনপি পরিবার’ ও বিএনপি মিডিয়া সেলের সদস্য আতিকুর রহমান রুমন, বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ের বিশেষ কর্মকর্তা মুহাম্মদ বেলায়েত হোসেন মৃধা ও অ্যাডভোকেট মেহেদুল ইসলাম মেহেদী এবং জিয়াউর রহমান ফাউন্ডেশনের (জেডআরএফ) পরিচালক ডা. শাহ্ মুহাম্মদ আমান উল্লাহ।


প্রসঙ্গত, ২০০৯ সালে ২৫ থেকে ২৬ ফেব্রুয়ারি পিলখানায় শহীদ হন ৫৭ জন সেনা কর্মকর্তা। তৎকালীন বিডিআর মহাপরিচালক মেজর জেনারেল শাকিল আহমেদসহ ৫৭ জন বীর সেনাকে হারায় বাংলাদেশ।


এর আগে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বনানী কবরস্থানে তার আদরের ছোট ভাই মরহুম আরাফাত রহমান কোকো ও শ্বশুর রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের কবর জিয়ারত করেন।


সেনা কর্মকর্তাদের কবর জিয়ারত সেরে তারেক রহমান গুলশানের বাড়িতে ফিরে যান।


যুক্তরাজ্যে দেড় দশকের নির্বাসিত জীবন কাটিয়ে বৃহস্পতিবার দেশে ফেরা তারেক রহমান সেদিন সংবর্ধনা, বক্তৃতা শেষে মা খালেদা জিয়াকে দেখতে এভারকেয়ার হাসপাতালে যান। পরদিন বিকালে তিনি বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবর জিয়ারত করে সাভারে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেন।


এরপর শনিবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ওসমান হাদি ও জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবর জিয়ারত করেন। এদিনই তিনি ভোটার নিবন্ধনের আনুষ্ঠানিকতা সেরেছেন নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউট ভবনে।

ads
ads
ads

Our Facebook Page